ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির হয়ে অনুশীলনে ফিরছেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পেকে দল ছাড়তে চাপ দিচ্ছে পিএসজি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে নারাজ এই ফরাসি তারকা। এ নিয়ে ক্লাবের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে। যার জেরে লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। তবে সব গুঞ্জন যেন মিথ্যে হতে যাচ্ছে। আজ যে পিএসজি তারকা দলের সঙ্গে অনুশীলন করবেন।


স্কাই ইতালিয়ার ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইট করে এই তথ্য জানিয়েছেন। রোমানো লিখেছেন, লরিয়ের সঙ্গে ড্রয়ের পর এমবাপ্পে আজ পিএসজির হয়ে অনুশীলনে ফিরছেন।


শনিবার লরিয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেছে পিএসজি। নেইমার ও এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে তারা হোঁচট খেয়েছে। দলটির বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছে।


গত মৌসুমে পিএসজি ৩০ এপ্রিল লরিয়ের মুখোমুখি হয়েছিল। শেষ দেখায় দলটির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল পিএসজি।

ads
ads
ads

Our Facebook Page